জয়পুরহাট পাঁচবিবিতে ৫ লাখ টাকার মাদক জব্দ
স্টাফ রিপোর্টার, মোঃ আল-আমিন, জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল ও নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ৫ লাখ ৫২ হাজার ৮শ’ টাকা।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর ৩টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
১৪ বিজিবি এর পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কড়িয়া বিওপির একটি বিশেষ টহল দল মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭৭/২৯-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম কড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৮২ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২ হাজার ২শ’ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
মাদক কারবারি ঘটনাস্থল থেকে সুকৌশলে পালিয়ে যায়। এ সময় মাদক কারবারির ফেলে যাওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026