গোয়াইনঘাটে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত
তাজুল ইসলাম স্টাফ রিপোর্টার, সিলেট
সিলেটের গোয়াইনঘাটে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে প্রশাসনিক কনফারেন্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত স্মরণ সভা
সভায় উপস্থিত ছিলেন
গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) সুজন মিয়া সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিতি ছিলেন ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আব্দুল মতিন, আরিফুল ইসলাম, এডভোকেট ফয়েজ আহমদ।
এসময় উপজেলা প্রশাসন জুলাই-আগষ্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম আহত ও শহীদ পরিবারের সদস্যদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026