জামাল উদ্দিন বেলাল ও আলী আহমদের বিরুদ্ধে করা নাশকতা মামলা খারিজ
স্টাফ রিপোর্টার, আব্দুল আলীম ইমতিয়াজ: সুনামগঞ্জ
জগন্নাথপুর উপজেলায় বিশিষ্ট ব্যবসায়ী নলুয়া হাউজিং এস্টেট লি: এর চেয়ারম্যান সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল ও শিক্ষক আলী আহমদের বিরুদ্ধে আওয়ামীলীগ পুলিশ কর্তৃক মিথ্যা বিস্ফুরকদ্রব্য নাশকতা মামলা আজ বুধবার সুনামগঞ্জ জেলা জজ আদালত খারিজ করে দিয়েছে।
সুনামগঞ্জ জেলা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আবুল বাশার এ বিষয়টি নিশ্চিত করে বলেন ৯৮/২৪ নং মামলা গত ১৮ জুলাই জগন্নাথপুর থানার এস আই আফসর উদ্দিন বাদী হয়ে জামায়াত বিএনপির ৩৬ জন আসামীর নাম উল্লেখ করে দায়ের করেন। পরে ২২ জুলাই জগন্নাথপুর তানার ওসি আমিনুল ইসলাম এস আই সাব্বির আহমেদ এস আই সজিব আহমদের নেতৃত্বে একদল পুলিশ বিকালে জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলালকে তার ব্যবসা প্রতিষ্ঠান ওয়াল্টন শো–রুমের ক্যাশ টেবিল থেকে অন্যায় ভাবে জোরপূর্বক গ্রেফতার করে থানায় নিয়ে আসেন এবং গভীর রাতে ডিভি পরিচয় দিয়ে মাদরাসা শিক্ষক আলী আহমদকে বাড়ি থেকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করে। জেলা কারাগারে তাদেরকে গুম অবস্হায় কোন প্রকার ফ্যামেলীসহ বাহিরের সাথে যেগাযোগ বিছিন্ন অবস্হায় কারান্তিন করে রাখা হয় দীর্ঘ ১৬ দিন। বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের ভয়ে স্বৈরাচারী শেখ হাসিনা স্বদলবলে ভারতে পালিয়ে গেলে ৬ আগষ্ট মহামান্য রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সকল রাজবন্দিদের সাথে তাদেরও মুক্তি দেওয়া। আজ সুনামগঞ্জ জেলা জজ আদালত মিথ্যা ও হয়রানি মূলক বিস্পুরকদ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল ও শিক্ষক আলী আহমদসহ বিএনপি জামায়াতের ৪০ জন আসামিকে নির্দোষ প্রমাণিত করে মামলাটি খারিজ করে দেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026