জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ছাতকে স্মরণ সভা
আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার
জুলাই-আগষ্টে ছাত্র- জনতার গণঅদ্ভুত্থানে আহত এবং শহীদদের স্মরণে ছাতকে বুধবার (২৭ নভেম্বর) সকালে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণ সভাটি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা ছাত্র প্রতিনিধি মোঃ মাহবুব জুবায়ের,সুনামগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কের যুগ্ম সদস্য সচিব তাসকিন আহমেদ,সুনামগঞ্জ জেলা সদস্য সাইফ উদ্দিন, রুহুল আমিন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আবু নাসের,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিলন মিয়া,মেডিকেল অফিসার ডা. সাইদুর রহমান,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম। স্মরণ সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ সহ ছাত্র সমন্বয়ক,সাধারণ শিক্ষার্থী ও আহত পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জুলাই-আগষ্টে ছাত্র- জনতার গণঅদ্ভুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে স্মরণ সভায় দোয়া পাঠ করেন,উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা আমিন উদ্দিন।
জুলাই-আগষ্টে ছাত্র- জনতার গণঅদ্ভুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে স্মরণ সভায় দোয়া পাঠ করেন,উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা আমিন উদ্দিন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026