মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কালীগঞ্জে প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার, মোঃ মাসুদ রানা, (দৈনিক দেশ প্রতিদিন), (গাজীপুর কালিগঞ্জ)
মহান বিজয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বুধবার (২৭ নভেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে তাঁর উপজেলা সম্মেলনকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সাড়ে আটটায় কালীগঞ্জ সরকারী কালীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পোষাক পরিহিত বাহিনির বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় উপজেলা আডিটিরিয়মে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলার প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ দ্বারা সজ্জিত করা হবে। উপজেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার জনবহুল স্থানে মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র প্রদর্শন করা হবে। হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও শিশুসদনসমূহে দিবসটি উপলক্ষ্যে বিশেষ খাবার পরিবেশন করা হবে। দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বাদজোহর উপজেলার সকল মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ঐদিন শিশুসহ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা উপজেলার শিশুপার্ক সহ শিশুদের খেলার উপকরন আছে এমন দর্শনীয় স্থানসমূহে বিনা টিকেটে পরিদর্শনের সুযোগ পাবেন। শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে আলোচনা সভা ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটির সাথে সামঞ্জস্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করবে।
সভায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন, কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রশাসকবৃন্দ, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কালীগঞ্জে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সমাজিক ও সাংস্কৃতি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে একইস্থানে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026