যৌতুক দাবিতে স্ত্রীকে পিটিয়ে হ’ত্যা করল ছাত্রলীগ নেতা
মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত সুমন মিয়া (২৮) ও তার মাকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এ ঘটনা ঘটে।
সুমন মিয়া আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের হান্নান মিয়ার ছেলে। সে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি সফর আলী কলেজের সাবেক জিএস ছিল। নিহত জিদনী আক্তার (২৩) ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি গ্রামের মৃত. সিরাজ মিয়ার মেয়ে।
নিহত জিদনী আক্তারের চাচা আহসান হাবিব জানান, প্রায় দেড় বছর আগে প্রেমঘটিত সম্পর্কে তাদের বিয়ে হয়। দেড় মাস আগে তাদের একটি সন্তান হয়।বাচ্চা হবার আগে ডাক্তার দেখায় নাই ঠিকমত, খালি যৌতুক দাবি করতো। নানাভাবে যৌতুকের দাবিতে করা নির্যাতন গতকাল পরিবারের সদস্যদের সাথে ভিডিও কলে কথা বলে জানায় জিদনী। এরপর তাকে তাকে পিটিয়ে হত্যা করে সুমন।
এদিকে নিহতের স্বামী সুমন দাবি করেছেন, তার স্ত্রী জিদনী আক্তার (২৩) অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয় পরে সে মারা যায়।
এদিকে হাসপাতালে লাশ নিয়ে আসলে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে নিবৃত করে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনার পরে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমন ও তার মাকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026