দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর হাওরে রোপা আমন ধানের ভালো ফলন, খুশি কৃষকরা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 27 নভেম্বর, 2024 1 বার পঠিত
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর হাওরে রোপা আমন ধানের ভালো ফলন, খুশি কৃষকরা

স্টাফ রিপোর্টার, মোঃ আরিফুল ইসলাম মুরাদ,
নেত্রকোনা
সুনামগঞ্জের হাওরের বিস্তৃত ক্ষেতজুড়ে সোনালী ধানের মৌ মৌ গন্ধ। দখিনা বাতাসে দোল খেলছে পাকা ধানের শীষ। ধানের সোনালী রঙ দেখে কৃষকের ঠোঁটে তৃপ্তির হাসি। আবহাওয়া অনুকূলে থাকায় অন্য যেকোনো বছরের চেয়ে এবার সুনামগঞ্জে রোপা আমন ধানের ভালো ফলন হওয়ায় খুশি হাওরের কৃষকরা। আশানুরূপ ফলনে উৎপাদন খরচ মিটিয়ে লাভে আশায় চাষীরা। ইতোমধ্যে জেলার বিভিন্ন হাওরে ধান কাটা শুরু হয়েছে। বিঘা প্রতি ১৫-২০ মণ ধান পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। ফলন ভালো হলেও ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ধানের ন্যায্য দাম নির্ধারণের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন তারা। ধানের বা¤পার ফলনে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সরকারিভাবে কৃষকদের বীজ, সারসহ প্রণোদনা দেয়ায় আমন চাষাবাদে এই সফলতা এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোববার (২৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলা বিভিন্ন হাওরে সরেজমিনে গিয়ে পাকা ধানের সমারোহ দেখা যায়। বেশিরভাগ জমির ধান পেকে যাওয়া ধান কাটা শুরু করেছেন চাষীরা। আর সপ্তাহ দিন পরে পুরোদস্তুর ধান কাটা শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তারা। এবার হাইব্রিড জাতীয় ধানের ফলন ভালো হয়েছে। বিঘা প্রতি ১৫-২০ মণ হারে ধানের উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন অনেকেই। সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের আমন চাষী বাবুল মিয়া বলেন, এবার ধানের ফলন ভালো হইছে। কার্তিক মাসে বৃষ্টি হওয়ায় উপকার হয়েছে। ধানে চিটার হার কম। কেয়ার প্রতি ১৮-২০ মণ পাওয়া যাচ্ছে। এখলাছুর মিয়া বলেন, ধানের ফলন তো ভালো হওয়ায় কৃষকরা খুশি। এখন যদি ধানের দাম ভালো না পাই তাহলে পরতায় পুষতো না। এখন উৎপাদন খরচ বেশি। তাই ধানের ন্যায্য দাম পাইলে আমরা বাঁচি। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার সুনামগঞ্জ জেলায় ৮৩ হাজার ৩৯৫ হেক্টর জমিত রোপা আমনের চাষাবাদ হয়েছে। চালের দিক দিয়ে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ ১৪ হাজার ৯৬০ মেট্রিকটন। উৎপাদন ভালো হওয়ায় এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, আমন মওসুমের শুরুতেই অতিবৃষ্টিতে ধানের কিছু ক্ষতি হয়েছিল। তবে পুরো মওসুমে আবহাওয়া অনুকূলে ছিলো। তাই উৎপাদন আশানুরূপ হয়েছে। বেশির ভাগ হাওরের ধান পাকতে শুরু হয়েছে। ইতোমধ্যে হাওরের ১০ ভাগ জমির ধান কর্তন হয়েগেছে। আমরা আশা করছি যেভাবে ধান হয়েছে, তা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম