আওয়ামী সরকার ১৬ বছর ভোটাধিকার হরণ করেছে : কলিম উদ্দিন আহমদ মিলন
আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ
জামালগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে কর্মী সমাবেশ হয়েছে।
২৮ (নভেম্বর) বৃহস্পতিবার ১২.০০ ঘটিকায় উপজেলা শিল্পকলা একাডেমির মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন -জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদীর আহমদ, আনিসুল হক, আব্দুল মোতালিব খান, আনসার উদ্দিন, সেলিম উদ্দিন আহমদ, নজরুল ইসলাম, রেজাউল হক, আ.ত.ম মিসবাহ, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, দলের প্রয়াত নেতা নজির হোসেনের (সাবেক সংসদ সদস্য) সহধর্মিণী সালমা আক্তার, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক, শাহ্ মো. শাহজাহান, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ, জুলফিকার চৌধুরী রানা, গোলাম রব্বানী আফিন্দী, এমরান হোসেন রুবেল ও নূরে আলম ফরায়েজী প্রমুখ।
সমাবেশে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, গত ১৬ বছে আমরা কথা বলতে পারি নি। হত্যা, গুম, গ্রেপ্তার, নির্যাতন হয়েছে আমাদের উপরে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালাতে বাধ্য হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি।
বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, অনতিবিলম্বে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণকে ভোট দেবার সুযোগ করে দিতে হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026