আড়াইহাজারে স্ত্রীকে পিটিয়ে হ’ত্যার অভিযোগে ছাত্রলীগ নেতা আটক
আড়াইহাজার, নারায়ণগঞ্জ, ষ্টাফঃ রিপোর্টার মোঃ শান্ত
আড়াইহাজারে যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনা পরিবারকে বলে দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি সফর আলী কলেজের সাবেক জি এস সুমন মিয়ার (২৮) বিরুদ্ধে। গতকাল বুধবার (২৭) নভেম্বর সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এ ঘটনা ঘটে। সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের স্বামী দাবি করেছেন,তার স্ত্রী জিদনী আক্তার (২৩) অসুস্থ হয়ে পড়লে তাকে হাস পাতালে আনা হয় পরে সে মারা যায়। অভিযুক্ত সুমন মিয়া উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্ৰামের হান্নান মিয়ার ছেলে ও নিহত জিদনী আক্তার ব্রাক্ষন্দী ইউনিয়নের বৈলারকান্দি গ্ৰামের মৃত, সিরাজ মিয়ার মেয়ে। জানা যায় প্রায় দেড় বছর ধরে তাদের প্রেম ঘটিত সম্পর্কের পর বিয়ে হয় দেড় মাস আগে তাদের একটি সন্তান হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে ছাত্রলীগ নেতা। এসব বিষয় পরিবারকে গতকাল রাতে ভিডি ও কলে জানালে ক্ষুব্ধ হয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানান পরিবার। নিহতের চাচা আহসান হাবিব জানান,বাচ্চা হবার আগে ডাক্তার দেখায় নাই ঠিকমত, খালি যৌতুক দাবি করতো নানাভাবে যৌতুকের দাবিতে করা নির্যাতন গতকাল পরিবারের সদস্যদের সাথে ভিডি ও কলে কথা বলে জানায় জিদনী। এরপর তাকে পিটিয়ে হত্যা করে সুমন। এদিকে হাসপাতালে লাশ নিয়ে আসলে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে উভয় মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে পরে পুলিশ ও স্থানীয় বি এনপি নেতারা ঘটনা স্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে নিবৃত করে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক করেন। আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান,খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনার পরে জিজ্ঞাসা বাদের জন্য স্বামী সুমন ও তার মাকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026