ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাহিরপুরে’স্মরণ সভা’
আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের তাহিরপুরে২০২৪ এর জুলাই- আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিততে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সকাল ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা জামায়াতে আমির অধ্যাপক রুকন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রিয়াদ হাসান, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম , সমবায় অফিসার আশীষ আচার্য্য, তাহিরপুর সদর ইউনিয়ন এর চেয়ারম্যান জুনাব আলী, শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যান আলী হায়দার,জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, সদর ইউনিয়ন জামাতের আমীর সফিকুল ইসলাম,সাংবাদিক এস এম মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম সহ বৈষম্য বিরোধী আন্দোলনে সংশ্লিষ্ট ছাত্র / ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় আহত পরিবারের সদস্যদের সার্বিক খোজ-খবর সহ তাদের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়।
আলোচনা সভায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026