জয়পুরহাটে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা
স্টাফ রিপোর্টার, মোঃ আল-আমিন, জয়পুরহাট
জুলাই -আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক,জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি হাসিবুল হক, মোহাম্মদ নিয়ামুর রহমান নিবিড়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নিহত -আহত পরিবারের সদস্যরা।
এসময় বক্তরা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ আবারো স্বাধীন হয়েছে। এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ছাত্ররা বৈষম্য নিরসনে ও মুক্তির নেশায় বুকের তাজার রক্ত দিয়ে পুন:রায় দেশ স্বাধীন করেছে। আমরা গভীর শ্রদ্ধাভরে নিহতদের স্মরণ করছি।এখন রাষ্ট্র এবং সমাজের উচিত শহীদদেরকে যথাযথ সম্মান এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা।
সভায় জেলার নিহত ৪ জন ও আহত ৫৩ জন পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026