দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ধোড়করা উচ্চ বিদ্যালয়ে

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 28 জুন, 2025 1 বার পঠিত
শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ধোড়করা উচ্চ বিদ্যালয়ে

মো:মামুন,চৌদ্দগ্রাম:

 

“শিক্ষার মানোন্নয়নে করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় উপস্থিত থেকে মূল্যাবান মতামত ও দিকনির্দেশনা দিয়ে সমৃদ্ধ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব, জনাব মোহাম্মদ আবদুর রউফ মহোদয়, সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আমিরুল কায়ছার মহোদয়; উপজেলা নির্বাহী অফিসার, চৌদ্দগ্রাম; উপজেলা নির্বাহী অফিসার, আলিকদম, বান্দরবান পার্বত্য জেলা; সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম; অফিসার ইনচার্জ, চৌদ্দগ্রাম থানা; এই বিদ্যালয়ের প্রথিতযশা প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ; আমন্ত্রিতঅন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ; প্রধান শিক্ষক; ধোড়করা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ; শিক্ষক-শিক্ষিকাগণ; অভিভাবক প্রতিনিধিগণ; প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ; প্রিয় শিক্ষার্থীরা; সুধীজন ও আজকের এই মহতী আলোচনায় অংশগ্রহণকারী সকল সুহৃদয় ব্যক্তিবর্গ এবং উক্ত অনুষ্ঠান ও ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মুহাম্মদ নূরে এলাহীসহ প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় সেতু বিভাগের মাননীয় সচিব মহোদয়, কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়, ইউএনও মহোদয় এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে তাঁদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। এসময় ইউএনও তাঁর বক্তব্যে বলেন যে আমাদের ২৭০.৪৯ বর্গকিলোমিটার আয়তনের চৌদ্দগ্রাম উপজেলায় ৬৫২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের (সরকারি-বেসরকারি, প্রাথমিক-মাধ্যমিক, স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন ইত্যাদি) মধ্যে উপস্থিত সকলের সামগ্রিক অংশগ্রহণই প্রমাণ করে—”শিক্ষার উন্নয়নে ধোড়করা উচ্চ বিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, একটি প্রাণবন্ত আন্দোলনের কেন্দ্রবিন্দু।”

একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। তাই শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক এবং আবশ্যিক দায়িত্ব—শিক্ষক, অভিভাবক, প্রশাসন এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই এই লক্ষ্য অর্জন সম্ভব।

এসময় উপজেলা নির্বাহী অফিসার Md Jamal Hosen বিশেষভাবে শিক্ষক সমাজকে অনুরোধ করেন যেন তাঁরা শুধু পাঠদানে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ গঠনে শিক্ষার্থীদের সহায়ক ভূমিকা পালন করেন। পাশাপাশি অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো, আপনারা সন্তানদের সময় দিন, সন্তানরা কোথায় যায়, কই থাকে এবং কার সাথে মিশে খোঁজ রাখুন এবং বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখুন।

এই সভার মাধ্যমে প্রাপ্ত মতামত ও সুপারিশগুলোকে উপজেলা প্রশাসন যথাযথভাবে মূল্যায়ন করে চৌদ্দগ্রাম উপজেলার শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে সম্মিলিতভাবে বাস্তবায়নের প্রচেষ্টা চালাবেন বলেও ইউএনও পুনর্ব্যক্ত করেন।

এছাড়াও ‘ধোড়করা উচ্চ বিদ্যালয়’-কর্তৃক এমন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা আয়োজনের জন্য ইউএনও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম