গোসাইরহাট বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধামাচাপা দেয়ার চেষ্টা
মোঃ আলম সরদার,গোসাইরহাট(শরীয়তপুর):
শরীয়তপুর গোসাইরহাটে বাক প্রতিবন্ধী শিশু(১৬)কে ধর্ষনের ঘটনা ঘটেছে। পরে শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষণকারী ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে স্থানীয় শালিসগন।০৭/০৭/২০২৫ ইঃ সোমবার সকাল ৯টা পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের খোদের জঙ্গল গ্রামে শিশুটিকে একা পেয়ে এমরান ভাবুর্চী (৪০) শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষক এমরান নলমুড়ি ইউনিয়নের চরমনপুরা গ্রামের রুস্তম ভাবুর্চীর ছেলে। এমরান পেশায় ভ্যান চালক।
সোমবার সকাল ৯টার দিকে এমরান তার আত্মীয়র বাড়িতে আসে সেইসুবাদে ঐ প্রতিবন্ধির ঘড়ে যায় এসময় শিশুটির দাদী রান্নাঘরে এবং তার ছোট ভাই মাদ্রাসায় থাকায় শিশুটিকে একা পেয়ে এমরান তার গায়ের জামা কাপড় খুলে তাকে ধর্ষন করে। এসময় তার দাদী ঘরে আসলে ধর্ষনরত অবস্থায় এমরানকে দেখতে পায়। এ সময় এমরান দ্রুত পালিয়ে যায়। ঐসময় দাদী শিশুটির বাবাকে বিষয়টি জানায়।
পরে ধর্ষণের ঘটনাটি শিশুটির বাবা ও দাদী কাউকে না বলে ধর্ষক এমরানের এলাকা নলমুড়ি ইউনিয়নের চরমনপুরা গ্রামে স্থানীয় মেম্বার সালাউদ্দিন কে জানায়, সালাউদ্দিন ধর্ষক এমরান ভাবুর্চির বাড়িতে যায় পরে ঘটনাটি জানাজানি হলে ধর্ষক এমরানের পিতা রুস্তম ভাবুর্চি কতৃক স্থানীয় শালিস কারক আব্দুল হাই ফকির,রফিক ফকির,আক্তার বেপারী ও মোবারক চৌকিদার, বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এরপরে শালিসগনের উপস্থিতে লিপি আক্তার ও সালাউদ্দীন নামের দুইজনের স্বাক্ষী হিসেবে রেখে শিশুটির বাবার কাছে সাদা কাগজে একটি স্বাক্ষর রাখা হয়।
ধর্ষণের ঘটনাটি থানা পুলিশের নজরে আসলে ঘটনার প্রাথমিক সত্যতার উদঘাটনের জন্য গোসাইরহাট থানা ওসির নির্দশনায় হাটুরিয়া ফাড়ির পুলিশকে ঘটনাস্থলে পাঠায়।
গোসাইরহাট থানার ওসি মো.মাকসুদ আলম জানান, বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে শুনেছি। সেই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানতে পেয়ে পুলিশ পাঠনো হয় প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা পেলে কাউকে ছার দেওয়া হবে না।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026