দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

মতবিনিময় ও সচেতনতামূলক সভা উজিরপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 07 জুলাই, 2025 1 বার পঠিত
মতবিনিময় ও সচেতনতামূলক সভা উজিরপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়

মামুন আলম (রিপন), কুমিল্লা:

 

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রতিট ওয়ার্ড ভিত্তিক জনগুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ জনস্বার্থ বিবেচনায় প্রতিটি রাজনৈতিক দলের একটি এবং সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের একটি উন্নয়ন কার্যক্রমের ওয়ার্ড ভিত্তিক অগ্রাধিকার তালিকা (Priority List) প্রস্তুতপূর্বক সকল ওয়ার্ড মিলিয়ে প্রতিটি রাজনৈতিক দল এবং সকল মেম্বার মিলে পুরো ইউনিয়নের একটি উন্নয়ন কার্যক্রমের অগ্রাধিকার তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের মাসিক সভায় প্রতিটি রাজনৈতিক দলের তালিকার সাথে পরিষদের মেম্বারদের তালিকার সমন্বয়ে পুরো ইউনিয়নের জন্য একটি সমন্বিত উন্নয়ন কার্যক্রমের অগ্রাধিকার তালিকা প্রস্তুতপূর্বক ইউএনও বরাবর প্রেরণের নির্দেশ প্রদান করেন। চলমান ২০২৫-২৬ অর্থবছরে সেই অগ্রাধিকার বিবেচনাপূর্বক প্রাপ্ত তালিকা থেকে আর্থিক বরাদ্দ অনুযায়ী প্রকল্পের অনুমোদন প্রদান করবেন মর্মে জানান।

এছাড়াও সভায় ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, মাদক নির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধে জনগণের সম্মিলিত ভূমিকার বিষয়ে ইউএনও স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সম্মানিত শিক্ষকমণ্ডলী, পরিষদের সদস্যবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সাধারণ মানুষে সহিত মতবিনিময় করেন। উক্ত সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার জনগণের উন্নয়ন ভাবনার সাথে সরকার তথা উপজেলা প্রশাসনের ভাবনার সমন্বয় ঘটিয়ে উজিরপুর ইউনিয়নকে উন্নত, আধুনিক এবং আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব আবদুর হাই এঁর সভাপতিত্বে ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বসাধারণের সহিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, চৌদ্দগ্রাম জনাব মো: জামাল হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব একেএম মীর হোসেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম