সমাজ উন্নয়নে মানবিক সংগঠন
শওকত আযাদী, (কক্সবাজার):
চকরিয়া উপজেলার বি এম চর ইউনিয়ন এর ২নং ওয়ার্ড এর যুব সমাজের ঐক্যে গড়ে উঠেছে এক সেবামূলক সংগঠন, যার নাম (মুবিন পাড়া যুব মানবিক সংগঠন)তরুণদের এই অকৃত্রিম উদ্যোগ সবাইকে বিমোহিত করেছে।সাক্ষাৎকারে উক্ত সংগঠনের উদ্বেগতা জনাব ইব্রাহিম ও খিজির আহমদ সহ অন্যান্য দায়িত্বশীলরা বলেন,আমরা অন্ধাকারাচ্ছ সমাজকে আলোকিত করতে চাই,অসহায় মানুষদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিতে চাই।এলাকার অসামাজিক ও অনৈতিক কর্মকান্ডে যারা লিপ্ত আছে তাদেরকে এ মেসেজ দিকে চাই যে,সমাজ পরিবর্তনের যুব সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এবং তারা আরও বলেন,এলাকার রাস্তা-ঘাট,শীতের বস্ত্র,অসহায় বোনের বিয়ের সহায়তা ও রক্ত প্রয়োজন ব্যক্তিদের রক্ত দেওয়াসহ সমাজ উন্নয়নমূলক কাজ করে যাবে বলে ঐক্যের শপথ নিয়ে দূর্বার গতিতে দিগন্ত পানে ছুটে যাওয়া তাদের প্রত্যয়। এ পথচলা যাতে সহজ হয়,এ নিয়ে দেশবাসীর কাছে দোয়াও কামনা করেছেন মুবিন পাড়া যুব মানবিক সংগঠন এর সকল সদস্যবৃন্দরা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026