দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

গোসাইরহাটে বন্ধুর ডাকে বের হয়ে আর বাড়ি ফিরেন নি হানিফ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 26 জুলাই, 2025 1 বার পঠিত

মোঃ আলম সরদার,গোসাইরহাট শরীয়তপুর:

 

শরীয়তপুর গোসাইরহাটে গত মঙ্গলবার ১৫জুলাই বেলা ১১টায় কুচাইপট্রি ইউনিয়নের উত্তর কুলচুরি পাতারচর গ্রামে কবির হাওলাদার নামের এক স্কুল মাষ্টারের
কাঠাল বাগান সংলগ্ন একটি পরিতেক্ত পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যাক্তির লাশের সন্ধান পান পুলিশ। উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় গলিত লাশের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহত তরুণের নাম হানিফ ঢালী (২৩)। তিনি উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের উত্তর কুলচুরী পাতার চর গ্রামের শাজাহান ঢালীর ছেলে এবং তিনি পেশায় একজন কৃষক।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়,গত ১২ জুলাই থেকে নিখোঁজ ছিলেন তিনি।এরপরে তিনদিন পর তার লাশ পাওয়া যায় একটি পুকুরে। এরপরে পুলিশ লাশটি উদ্ধার করে কিন্তু তখনও তার পরিচয় শনাক্ত করতে কেও না আসায় অজ্ঞাত হিসেবে পুলিশ লাশটি ময়না তদন্ত শেষে ঐদিন বিকালে বেওয়ারিশ হিসেবে দাফন কাজ সম্পুর্ন করেন। দাফনের ঘন্টাখানিক পরে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের যুবকের বড় ভাই মোঃ সোলেমান রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে লাশের ছবি দেখে মৃত ব্যাক্তির গায়ে টিশার্ট, লুঙ্গি, পায়ের চিহ্ন দেখে পরিচয় শনাক্ত করে।এরপরে পুলিশকে জানায় তার ছোট ভাই হানিফ সে গত তিনদিন আগে কাজল নামের এক বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এরপর থেকে হানিফ নিখোঁজ ছিলো। এরপর মৃত হানিফের পিতা শাজাহান ঢালী বাদী হয়ে হানিফের বন্ধু কাজলের নাম উল্লেখসহ গোসাইরহাট থানায় অজ্ঞাত নামা আরো কয়েকজনকে আসামী করে মামলা করেন।
এদিকে নিহত হানিফের পরিবার জানায়, হত্যাকাণ্ডের তিনদিন পর অর্থাৎ ১৮ জুলাই রাতে কিছু দুর্বৃত্ত পেট্রল ও গ্যাসলাইট নিয়ে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়দের সহযোগিতায় তারা রক্ষা পান।

গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম জানান, প্রধান আসামি কাজল সরকার কে ইতোমধ্যেই গ্রেপ্তার দেখানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে ।

বেওয়ারিশ হিসেবে দাফনকৃত মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য জেলা প্রশাসকের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। তবে এখনো সেই অনুমতি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে স্থানীয় বাদল গাজী বলেন, “লাশের পরিচয় না পাওয়ায় আমি নিজ উদ্যোগে পোস্টমর্টেম খরচের ব্যবস্থা করি মানবিক কারণে।”

গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, “নিহতের পরিবার হত্যা মামলা করেছে। মরদেহ উত্তোলনের জন্য প্রশাসনের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে মরদেহ তুলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম