দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সাপাহার থানার বিএনপির সিনিয়র সহ-সভাপতি পথ ঘোষণা করেন মোঃ আব্দুর রহিম কে

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 02 আগস্ট, 2025 1 বার পঠিত
সাপাহার থানার বিএনপির সিনিয়র সহ-সভাপতি পথ ঘোষণা করেন মোঃ আব্দুর রহিম কে

মোঃ রাসেদ আলী, নওগাঁ:

সোমবার (২৭ জুলাই ২০২৫ ইং)আনুমানিক রাত ১২টায় নওগাঁ জেলা বিএনপির পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। সাপাহার থানা বিএনপির দীর্ঘদিনের ত্যাগী ও সংগ্রামী নেতা মোঃ আব্দুর রহিম কে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

ঘোষণাটি দেন নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ বাইজিদ হোসেন (পলাশ)। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবু বকর সিদ্দিক (নান্নু)।

আব্দুর রহিম বিএনপির একজন পরীক্ষিত মুজাহিদ, যিনি একাধিকবার রাজনৈতিক হয়রানি ও কারা নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিটি আন্দোলন সংগ্রামে তাঁর সাহসী উপস্থিতি সাপাহারের রাজনীতিতে তাঁকে একটি চেনা মুখে পরিণত করেছে।

নেতার এই দায়িত্বপ্রাপ্তির খবরে সাপাহার উপজেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এক যৌথ বিবৃতিতে সাপাহার যুবদলের নেতৃবৃন্দ বলেন,
“আব্দুর রহিম ভাই হলেন আমাদের গর্ব। তাঁর নামটি সাপাহার থানার রাজনীতির প্রতিটি আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। থানায় বিএনপির যেকোনো মামলায় সর্বপ্রথম যাঁর নাম উঠে আসে, তিনি হলেন এই সংগ্রামী নেতা। তাঁকে সিনিয়র সহ-সভাপতি ঘোষণা করায় আমরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত।”

তারা আরও বলেন, “রহিম ভাই, আপনি ভয় পাবেন না, সাপাহারের যুবদল সবসময় আপনার পাশে আছে। আপনার সাহস ও নেতৃত্বেই সাপাহারের বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।”

উল্লেখ্য, এই কমিটির সঙ্গে সাপাহার থানার বিএনপি ও অঙ্গসংগঠনের নতুন কমিটির সদস্যরাও যুক্ত রয়েছেন, যাঁদের প্রতিও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম