বাংলাদেশ জামায়েত ইসলামী মধুপুর উপজেলা শাখার আয়োজনে টাঙ্গাইলের মধুপুরে জুলাই গণঅভ্যুত্থান
মো: নাজমুল হক,মধুপুর, টাঙ্গাইল:
বাংলাদেশ জামায়েত ইসলামী মধুপুর উপজেলা শাখার আয়োজনে টাঙ্গাইলের মধুপুরে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা, পৌর এবং ১১টি ইউনিয়নের ওয়ার্ড থেকে আগত জামাতপন্থীরা মধুপুর রানী ভবানী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জমায়েত হয়। ধীরে ধীরে মিছিলটি গণ মিছিলে রূপান্তরিত হয়। মিছিলটি রানী ভবানীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে মূল সড়ক হয়ে মধুপুর বাস স্ট্যান্ড চত্বর, থানা মোড় প্রদিক্ষণ করে মধুপুর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদ,টাংগাইল-১ মধুপুর ধনবাড়ী আসনের বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোনতাজ আলী,মধুপুর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল কাদির, মধুপুর উপজেলা শাখার সাবেক আমির বোরহানুল ইসলাম, মধুপুর উপজেলা শাখা এবং ১১টি ইউনিয়ন থেকে আগত রোকনসহ নেত্রী বর্গ। এ সময়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয় মধুপুর বাসসস্ট্যান্ড এলাকা।
এসময় প্রধানবক্তা বলেন কোরআনের আলোকে হবে বাংলাদেশ।
উপজেলা আমির চাদাবাজির বিরুদ্ধে তীব্রনিন্দাসহ কঠোর সমালোচনা করে মধুপুরকে নিরাপদ নগরি হিসাবে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026