বহুল আকাঙ্ক্ষিতো গোসাইরহাটে মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন
মোঃ আলম সরদার,গোসাইরহাট(শরীয়তপুর):
শরীয়তপুরের গোসাইরহাটে নান্দনিক ও দৃষ্টিনন্দন স্টেডিয়ামের শুভ উদ্বোধন হয়েছে। গোসাইরহাট ক্রীড়াঙ্গনে এ প্রথম যুক্ত হয়েছে মিনি স্টেডিয়ামের। স্মার্ট এ স্টেডিয়ামে সবুজ ঘাসের গালিচার। শনিবার সকাল ১০টার দিকে পট্রি ব্রিজ সংলগ্ন জয়ন্তী নদীর পাড়ে মিত্রসেন পট্রি গ্রামে নির্মিত এ মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন করা হয়েছে।মিনি ষ্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে ইদিলপুর বনাব গোসাইরহাট ইউনিয়ন একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।
জমকালো এই অনুষ্ঠানে ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সে নাটোর থেকে যুব ও ক্রাড়ী মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার সভাপত্বিতে ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিভিন্ন উপজেলায় ১৩টি মিনি স্টেডিয়াম উদ্ধোধন করেন। এরমধ্যে গোসাইরহাট উপজেলা মিনি স্টেডিয়াম আজ উদ্ধোধন করা হয়।
এসময় গোসাইরহাট উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার ভূমি সানিয়া বিনতে আফজল, গোসাইরহাট থানা ওসি মো.মাকসুদ আলম উপস্থিত ছিলেন।এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিকুর রহমান খান, আহ্বায়ক কমিটির সদস্য তারেক আজিজ মোবারক ঢালী ও আক্তার হোসেন নান্টু খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও বাংলাদেশ জামায়েত ইসলামের উপেজলার আমির নাসির উদ্দিন এবং সেক্রেটারী ও পৌরসভা জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আবু তাহের। উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন সরদার, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সরদার, যুবদল নেতা শাহেনশা।
এসময় উপ সহকারী প্রকৌশলী আবুল কালাম ও বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, ক্রীড়াবীদ ও গোসাইরহাটে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গোসাইরহাটে এ মিনি স্টেডিয়াম দেখতে অত্যান্ত চমকপ্রদ। ক্রীড়াপ্রেমী দর্শকস্রোতাদের সত্যিই আচার্য্য ও বিমোহিত করবে। নদীরপাড়ে হওয়ায় স্পোর্টস ক্রীড়াঙ্গনে অত্যান্ত সুন্দরতম স্টেডিয়াম হিসেবে বিবেচিত হয়েছে।
এসময় ক্রীড়া উপদেষ্টার শুভ উদ্ধোধনের ঘোষনার মাধ্যমে উপস্থিত অতিথিবৃন্দনের নিয়ে উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) গোসাইরহাট মিনি স্টেডিয়াম এর ফলক উন্মোচন করেন।এরপরে একটি প্রীতি ম্যাচ উপভোগ করেন তারা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026