চুয়াডাঙ্গায় চলন্ত পাওয়ারট্রলির পিন ভেঙ্গে দূর্ঘটনা, আহত ১৪ শ্রমিক
আবদুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গা সদরের জালশুকায় চলন্ত পাওয়ারট্রলির হ্যাঙ্গারের পিন ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে পাওয়ারট্রলিতে থাকা ২৬ শ্রমিকের মধ্যে ১৪জন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুজনের অবস্থা আশংকাজন হওয়া তাদেরকে ভর্তি করা হয়েছে
গতকাল শনিবার (৯ আগস্ট) সন্ধার পর সদরের জালশুকা গ্রামের মধ্যে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা জানান, তারা সবাই ঢালাই শ্রমিক। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চলন্ত অবস্থায় পাওয়ারট্রলির সামনের হ্যাঙ্গারের পিন ভেঙ্গে ইঞ্জিন ও বডি আলাদা হয়ে যায়। এতেই ১৪ জন শ্রমিক আহত হয়েছে। সদরের শঙ্করচন্দ্র গ্রামে ঢালাই কাজ শেষে ছয়ঘরিয়া গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন চুয়াডাঙ্গা সদরের ছয়ঘড়িয়া গ্রামের ঢালাই শ্রমিক মকিদুল ইসলাম (৪৫), হাফিজুর (৩৫), জুলফিকার আলী (৬০), মুন্না (১৮), আনোয়ার (৪০), খালেদ মাসুদ (২৮), লাল্টু (২৫), রাব্বী (২০), আল আমিন (২৬), মামুন (৪৮) আশাদুল (২৮) হোসেন (৩২)। এরমধ্যে একই গ্রামের সাইফুল ইসলাম (২৮) ও জনির (২৪) অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ভর্তি করেছেন চিকিৎসক।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারী মৌ বলেন, সন্ধ্যা ৭টার দিকে ১৪ জন আহত হয়ে জরুরি বিভাগে আসেন। এরমধ্যে দুজনের অবস্থা আশংকাজন হওয়া তাদেরকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026