মধুপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মো: নাজমুল হক মধুপুর( টাঙ্গাইল):
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবে ১০/০৮/২৫, সময় বিকেল ৫:০০ টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবে এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ।
উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য তানভীর তছিরের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান, মধুপুর উপজেলা প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি আমিনুল ইসলাম মারুফী, উপজেলা প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হক, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক আঃ আজিজ,। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য আব্দুল মোমিন, হুজ্জাতুল্লাহ, আফাজ উদ্দিন সুমন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্য রাকিব হাসান, আব্দুল্লাহ, জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মুন্নী, সহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনের উপর হামলা ও সারা দেশের বিভিন্ন স্থানে যেভাবে সাংবাদিকদের ওপর হামলা করা হচ্ছে, তা সুস্পষ্ট গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026