আলীকদম উপজেলায় নতুন নির্মাণাধীন আলীকদম কলেজ এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন
মাহফুজুর রহমান মোর্শেদ,আলীকদম :
১৫ সেপ্টেম্বর ২০২৫ঃখ্রিষ্টাব্দ সকাল সাড়ে এগার ঘটিকার সময়। আলীকদম পানবাজার জেলা পরিষদ রেস্টহাউজ আলীকদম কলেজের অস্থায়ী ক্যাম্পাস হলরুমে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক আলীকদম কলেজ প্রশাসনের আয়োজনে ও কলেজ অধ্যক্ষ জনাব রুহুল আমিন মহোদয়ের সভাপতিত্বে আলীকদম কলেজ এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ২য় ব্যাচ এর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মনজুর আলম আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ইউএনও।
এ-তে,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল রানা আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা, এছাড়াও জনাব আনছার আহমেদ বীর মুক্তিযুদ্ধা ও নব নির্মিত আলীকদম কলেজের জন্য জমিদাতা, জনাব জুলফিকার আলী ভুট্টো সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, আলীকদম উপজেলা বিএনপি, জনাব মমতাজ উদ্দিন আহমেদ সভাপতি, আলীকদম প্রেসক্লাব, জনাব নুরুলছফা বাবু আহবায়ক, আলীকদম উপজেলা ছাত্রদল, জনাব এরশাদ উল্লাহ সাবেক মেম্বার ও কলেজের জন্য জমিদাতা, কলেজের শিক্ষক -শিক্ষিকা,ও ছাত্র – ছাত্রী উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ও শিক্ষকবৃন্দ নবাগত শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন, পাঠ্যক্রম ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও সময় ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কলেজেট বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে জানার পাশাপাশি নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হয়। সার্বিকভাবে ওরিয়েন্টেশন ক্লাসটি শিক্ষার্থীদের জন্য ছিল তথ্যবহুল, অনুপ্রেরণাদায়ী ও আনন্দময়,মূহুর্ত্য।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026