দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বান্দরবান জেলা বিএনপি ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 23 সেপ্টেম্বর, 2025 1 বার পঠিত
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বান্দরবান জেলা বিএনপি ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা

নাসির উদ্দিন, বান্দরবান:

 

শারদীয় দুর্গোৎসব-২০২৫” উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বান্দরবান জেলা বিএনপির এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয় ।

২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় বান্দরবান হিলভিউ কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম।
বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি  রাজপুত্র সাচিং প্রু জেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন  বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ‍্যাপক মোঃ ওসমান গণি, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি নিখিল কান্তি দাশ, বান্দরবান কেন্দ্রীয় দূর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেস্বসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রশিদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবুর রহমান শামীম বলেন, আসন্ন দুর্গোৎসবে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সফর করবেন। তবে এসময় নেতাকর্মীদের ভিড় না করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটি কুচক্রী মহল সক্রিয় রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। কোন দল প্রকৃতপক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সক্ষম—তা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

মাহাবুবুর রহমান শামীম দাবি করেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় একমাত্র বিএনপিই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। তাই আগামী নির্বাচনে বিএনপিকে জনগণের আস্থার প্রতীক হিসেবে নির্বাচিত করাই হবে সঠিক সিদ্ধান্ত।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম