বর্ণাঢ্য আয়োজনে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ফাইনাল খেলা অনুষ্ঠিত
নাসির উদ্দিন, বান্দরবান :-
বাংলাদেশ সেনাবাহিনীর স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে মিলে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে তাদদধ আরও শক্তিশালী করে তোলাই সেনাবাহিনীর মূল লক্ষ্য।এই উদ্দেশ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল ম্যাচ।
(২৭সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩.০০ ঘটিকায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বান্দরবান সেনা রিজিয়ন এর আয়োজনে এবং জেলা প্রশাসন,
বান্দরবান সেনা জোন ও সম্মিলিত ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএডব্লিউসি পিএসসি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লে: কর্নেল এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার বান্দরবান জোন এবং লে: কর্নেল হুমায়ূন রশিদ পি, নবাগত জোন কমান্ডার বান্দরবান জোন। এছাড়াও সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ খেলাটি উপভোগ করেন।
প্রধান অতিথি বক্তব্য বলেন“সেনাবাহিনী সবসময় তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং পার্বত্য চট্টগ্রামের সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, অধ্যবসায় ও দলগত চেতনার শিক্ষা দেয়। এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো প্রান্তিক পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, যাঁরা ভবিষ্যতে দেশের জন্য আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারবেন। সেনাবাহিনী শুধু অভিযান, শৃঙ্খলা ও জাতীয় দায়িত্ব পালনে নয়, বরং ক্রীড়া ও সংস্কৃতির বিকাশেও নিরলসভাবে কাজ করছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলবে এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করবে।”
উক্ত খেলায় মুখোমুখি হয় আলীকদম উপজেলা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা।
রোমাঞ্চকর এই প্রতিদ্বন্দ্বিতায় আলীকদম উপজেলা ৩–১ গোলে নাইক্ষ্যংছড়ি উপজেলাকে পরাজিত করে বিজয় লাভ করে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026