প্রতিবাদই হোক অপরাধ দমনের মূল হাতিয়ার
মোঃ আলম সরদার,গোসাইরহাট শরীয়তপুর :
অদ্য ২৮.০৯.২০২৫ তারিখ বিকাল আনুমানিক ০৪.২০ ঘটিকা হতে। গোসাইরহাট থানাধীন কুচাইপট্টি ইউনিয়নের চরমাইজারা গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে। চরমাইজারা গ্রামের কাসেম মুতাইত খুন হওয়ার ঘটনা ও তৎপরবর্তি ঘটনাকে কেন্দ্র করে লুটপাট, অগ্নিকাণ্ড ও ধর্ষণের মত ঘটনার সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্বদেন চরমাইজারা গ্রামের মোঃ সোহরাব খান স্থানীয় বাসিন্দা ও ঢাকার ব্যবসায়ী। আরো উপস্থিত ছিলেন মোঃ ফজলু সরদার *সাবেক যুগ্ন আহবায়ক* কুচাইপট্টি ইউনিয়ন বিএনপি। মোঃ আমলেস বেপারী, স্থানীয় ভুক্তভোগী। মোঃ মোসলেম সরদার স্থানীয় ভুক্তভোগী।
মোঃ আকন বেপারী স্থানীয় ভুক্তভোগী। মোঃ কবির বেপারী স্থানীয় ভুক্তভোগীসহ নারী ও পুরুষ।
মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন খণ্ড খন্ড বক্তব্য দেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,
**কাশেম মুতাইত খুনের মামলার সঠিক তদন্ত করে প্রকৃত আসামিদেরকে আইনের আওতায় আনতে হবে এবং নিরপরাধ আসামিদেরকে মামলার দায় হতে অব্যাহতি দিতে হবে এ বিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
**কাশেম মুতাইতের খুনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নিরীহ ব্যক্তিবর্গদের বাড়িতে লুটপাট ও বসতবাড়িতে অগ্নি সংযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
**লুটপাটের ঘটনাকে কেন্দ্রকরে লুটপাট কারীদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিরা তখন গোসাইরহাট থানায় মামলা দায়ের করতে না পেরে, শরীয়তপুর ম্যাজিস্ট্রেট কোর্টে আনুমানিক ৮/১০ টি পিটিশন মামলা দায়ের করেছেন, এ সকল পিটিশণ মামলার সুষ্ঠ সঠিক তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
**চরমাইজারা গ্রামকে রক্ষা করার জন্য বালু দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
**চরমাইজারী গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া পদ্মা/মেঘনার শাখা নদী হতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে জরুরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
**স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায়, মোঃ বাদল গাজী, মোঃ আলমগীর পাইক, মোঃ খলিল মুতাইত, মোঃ দুলাল মুতাইত, মোঃ জসিম মুতাইতগণ চরমাইজারা নদীতে প্রতিদিন রাত আনুমানিক ১০.০০ ঘটিকা হতে (০৪/০৫) টি করে ড্রেজার মেশিন লাগিয়ে সকাল আনুমানিক ০৫.০০ ঘটিকা পযর্ন্ত বালু উত্তোলন করেন এবং মাঝেমাঝেই দিনের আলোতেও বালু উত্তলন করে ঢাকাসহ বিভিন্ন হাউজিং কোম্পানির নিকট বিক্রয় করে আসছেন।
**প্রতিনিয়ত বালু উত্তোলনের ফলে নদীর ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। আগে এ নদী দিয়ে নৌকাই চলতো না, এখন এ নদী দিয়ে বড় বড় জাহাজ চলাচল করছে। মানববন্ধন কর্মসূচিটি বিকাল আনুমানিক ০৬.১০ ঘটিকায় শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026