বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দূর দিনে দূর সনয়ের রাজপথের ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যা হয়রানী মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোঃ আলম সরদার, গোসাইরহাট শরীয়তপুর:
বিকাল আনুমানিক ৪.৪৫ ঘটিকা হতে কোদালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের ব্যানারে। গোসাইরহাট থানা এলাকার কিছু বিএনপি নেতা কর্মিদের বিরুদ্ধে, ঢাকার মিরপুর থানায় একটি হত্যা মামলা রুজু হওয়ার প্রতিবাদে কোদালপুর ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে হতে, মো: তারিক আজিজ মোবারক ঢালী *সদস্য* আহবায়ক কমিটি গোসাইরহাট থানা বিএনপি এর নেতৃত্বে, একটি বিক্ষোভ মিছিল বের হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন মোঃ সাখাওয়াত হোসেন খোকা সরদার *সাবেক সেক্রেটারি* কোদালপুর ইউনিয়ন বিএনপি। মোঃ খবিরউদ্দিন খোকা মোল্লা, বিএনপি নেতা। মোঃ পলাশ সরদার, বিএনপি নেতা। মোঃ মোজাম্মেল হোসেন রাঢ়ী, বিএনপি নেতা। ইঞ্জিনিয়ার মামুন সরদার, বিএনপি নেতা। মোঃ মজিবর মৃধা *সাবেক যুগ্ন আহবায়ক* কোদালপুর ইউনিয়ন বিএনপি। মোঃ মাহাবুব মোল্লা *সদস্য আহব্বায়ক কমিটি গোসাইরহাট থানা বিএনপি। এছাড়াও ঢাকার মিরপুর থানার মামলা নাম্বার-৩৯ তারিখ ২০.০৯.২০২৫ খ্রিঃ। ধারা ৩০২/৩৪ পেনাল কোড এর আসামি আল সুমন মৃধা, মোঃ ফারুক মৃধা, মোঃ ভাসানী মৃধা, মোঃ জসিম মোল্লা, মোঃ দুলাল বেপারী, মোঃ শাহীন মৃধা এবং স্থানীয় বিএনপি সমর্থিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি কোদালপুর বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়েল সামনে হতে বের হয়ে কোদালপুর বাজার এলাকা প্রদক্ষিণ করে, কোদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে বক্তারা খন্ড খন্ড ভাবে বক্তব্য রাখেন।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন
**আওয়ামী লীগের দোসরা বিএনপি’র স্থানীয় ত্যাগী নেতা কর্মিদেরকে দুর্বল ও হয়রানি করার জন্য ফ্যাসিস্ট হাসিনার নামের মামলার সাথে পরিকল্পিত ভাবে মোঃ আল সুমন মৃধাসহ ২৯ জন অত্র এলাকার বিএনপি নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করেছেন।
**সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এই মিথ্যা ও হয়রানি মূলক মামলার তীব্র প্রতিবাদ জানাই।
**সাংবাদিক ভাইদের মাধ্যমে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন ফ্যাসিস্ট হাসিনার মামলার থেকে স্থানীয় বিএনপির ত্যাগী নেতাদেরকে তদন্ত-পূর্বক নাম বাদ দিয়ে, শুধু ফ্যাসিসদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
**আল মামুন মৃধা দলের একজন পরীক্ষিত নেতা বিএনপি’র দুর্দিনে বিভিন্ন মিছিল মিটিং এর মাধ্যমে বিএনপি’র কার্যক্রম ও নেতাকর্মীদেরকে চাঙ্গা করে রাখতেন। তার বিরুদ্ধে এই হয়রানিমূলক মিথ্যা মামলা মেনে নেওয়া যায় না।
**আল সুমন মৃধাসহ ষড়যন্ত্রমূলক এই মামলা হতে বিএনপি সমর্থিত ২৯ জন (আসামী) নেতা কর্মিকে মামলার দায় হতে অব্যাহতি দিতে হবে।
**এরা যে আমাদের নেতা কর্মি, আমাদের কাছে অতিতের পর্যাপ্ত ফুটেজ আছে, প্রয়োজনে আমরা ফুটেজ গুলো আপনাদেরকে দেখাতে পারি।
বিকাল আনুমানিক ০৫.৪৫ ঘটিকায় বিক্ষোভ মিছিলের কার্যক্রম শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026