লামায় মাতামুহুরী নদী থেকে ২২ ঘন্টা পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
মো: ইনতাজ হোসেন,বান্দরবান :
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে সোহান (২৭) নামের এক পর্যটক নিখোঁজের ২২ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।
টানা ২২ ঘন্টা অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল এর প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে। এসময় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ও নিহতের স্বজনরা এবং লামা পর্যটন মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শুক্রবার ০৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় লাশ উদ্ধার হয়৷
নিখোঁজ মো. সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে লামা মাতামুহুরি নদীর তীরঘেঁষে সাদা পাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন মোঃ সোহান ও তার বন্ধু মোঃ শাকিল নামের দুই পর্যটক। দুপুরে তারা দুজন রিসোর্টের পাশে থাকা নদীতে একসাথে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে সোহান ডুবে গিয়ে নিখোঁজ হন। ওই সময় সাথে থাকা মোঃ শাকিল সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হন।
শাকিল জানান, দুজন একসাথে মাতামুহুরী নদীতে গোসলে নামলে স্রোতের টানে সোহান ডুবে যায়। সাথে সাথে রিসোর্টে এসে জানালে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে’র লামা স্টেশনের সাব অফিসার মোঃ আবদুল্লাহ জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে নিখোঁজ পর্যটককে উদ্ধারে চেষ্টা চালানো হয়। শুক্রবার সকালে টানা ২২ ঘন্টা অভিযানে আমাদের ডুবুরি দল ঘটনাস্থল এর প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজ পর্যটক সোহান এর লাশ উদ্ধার করা হয়েছে,আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026