বাঞ্ছারামপুর সদর ইউনিয়নে প্রফেসর দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদার গণসংযোগে উৎসবমুখর পরিবেশ
আবু কাউছার,ব্রাহ্মণবাড়িয়া :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের এমপি প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা-র গণসংযোগ কর্মসূচি আজ মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বাঞ্ছারামপুর সদর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই গণসংযোগে স্থানীয় জনগণ, ব্যবসায়ী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশে পুরো বাঞ্ছারামপুর সদর ইউনিয়নজুড়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মিলনমেলা ঘটে।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা সেক্রেটারি মোঃ শামিম নুর ইসলাম,
বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন সভাপতি আবু কাউছার,
সদর ইউনিয়ন সেক্রেটারি মোঃ আক্তারুজ্জামান,
সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ আল মামুন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা সহকারী সেক্রেটারি মুফতি আলাউদ্দিন শাদী,
ঢাকা মহানগর জামায়াতের রুকন মোঃ কেফায়াতুল্লাহ,
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ শাহালমসহ বিপুলসংখ্যক দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণসংযোগ চলাকালে দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি দেশের নেতৃত্ব গ্রহণের সুযোগ পায়, ইনশাআল্লাহ আমরা এই প্রিয় মাতৃভূমিকে একটি সোনালী, ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করব। আমাদের রাজনীতি ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং মানুষের কল্যাণ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026