আলীকদমে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন‘আমি কন্যা শিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মাহফুজুর রহমান মোর্শেদ,আলীকদম :
বান্দরবানের আলীকদমে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর ) সকালে আলীকদম উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, এবং আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দীন আহমদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর নিরাপত্তা, শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা আরও বলেন, কন্যা শিশুর স্বপ্ন পূরণ ও সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে জাতি এগিয়ে যাবে উন্নয়নের পথে।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নারী, কন্যা শিশু, জনপ্রতিনিধি, সমাজসেবক, সাংবাদিক এবং সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026