টঙ্গীবাড়ীতে রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
মোঃনিবির খান,মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও ইউনিয়নের দশত্তর-ঝিনাইসার যাতায়াতের প্রায় ১ কিলোমিটার কাচা রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৮অক্টোবর) দুপুর ১২ টায় ঝিনাইসার আল আকসা জামে মসজিদের সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন করে তারা। মানববন্ধনে প্রায় ২ শতাধিক গ্রাম বাসী অংশ নেয়। মানববন্ধন কারীরা জানান, ২০১৪ সালে রাস্তাটি নির্মান করা হলেও প্রায় ১১ বছর অতিবাহিত হলেও এখনো রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ। ঝিনাইসার গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় প্রতিদিন এই রাস্তাটি দিয়ে পাচগাও স্কুলে যায় শিক্ষার্থীরা। দৈনন্দিন কাজের জন্য প্রতিদিন এই রাস্তাটি দিয়ে বাজারে যেতে হয় এই গ্রামের মানুষের। মাটির রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টি আসলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায়। যার কারনে এই রাস্তাটি দিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়ে। কাদা রাস্তা হওয়ায় অনেক সময় বাচ্চারা স্কুলেও যেতে চায়না। এই রাস্তাটি অবস্থা এতই নাজুক যে, একজন গর্ভবতী নারী কিংবা জরুরি চিকিৎসা সেবার জন্য একটি এম্বুলেন্স এই রাস্তা দিয়ে আনা যায়না। মানববন্ধনকারী আরো বলেন, রাস্তা খারাপ হওয়ায় এই গ্রামে বিয়ের জন্য কোনো সম্বন্ধও আসেনা। অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জোর দাবি জানান মানববন্ধনকারীরা।
পাচগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারি বলেন, আমি খোজ নিয়ে জেনেছি রাস্তাটির করুন অবস্থা। আমি রাস্তাটির সংস্কারের জন্য ইউএনও স্যার কে জানাবো।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026