সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রীর ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ
মাহফুজুর রহমান,আলীকদম- বান্দরবান:
সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রীর ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ও তার স্ত্রীর মে হ্লা প্রুর বান্দরবন পার্বত্য জেলায় ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে জমি ও প্লট। এছাড়া তাদের নামে থাকা ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান।
জব্দ ও অবরুদ্ধের আদেশ দেয়া সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে বীর বাহাদুর উ শৈ সিং এর বান্দরবান পার্বত্য জেলায় ১২ কোটি ৭৫ লাখ টাকার স্থাবর সম্পদ ও আটটি ব্যাংক হিসাব। এছাড়া মে হ্লা প্রুর চার ব্যাংক হিসাব, একটি নিউ হিনো এসিবাস, একটি প্রাইভেটকার ও বান্দরবন পার্বত্য জেলায় এক কোটি ২৮ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।
আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান।
মামলার আবেদনে বলা হয়েছে, বীর বাহাদুর উশৈ সিং ও স্ত্রী মে হ্লা প্রু এর বিরুদ্ধে নানাবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানের ভিত্তিতে কমিশনের অনুমোদনক্রমে মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্তকালে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্যের সত্যতা পাওয়া যায়। এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করতে পারেন তারা। মামলা নিষ্পত্তির সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হয়ে গেলেপরবর্তী সময়ে ওই সম্পদ উদ্ধারকরণ দুরুহ হয়ে পড়বে। তাই ওই স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026