দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

লামা উপজেলা পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 09 অক্টোবর, 2025 2 বার পঠিত
লামা উপজেলা পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন

মো: ইনতাজ হোসেন, লামা, বান্দরবান:

 

লামা উপজেলা পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন
বান্দরবানের লামা পরিদর্শন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন উপজেলার সার্বিক বিষয়ে মুগ্ধতায় প্রশংসা করেছেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিভাগীয় কমিশনার লামা পৌঁছলে উপজেলা পরিষদ চত্বরে লামা থানা পুলিশ তাকে গার্ড অব অনার দেয়। এ সময় লামা উপজেলা প্রশাসক নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন ও সরকারি বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগন বিভাগীয় কমিশনার ও সফরসঙ্গী বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনিকে ফুল দিয়ে বরণ করেন।

এর আগে লামা ইউএনও লামা চকরিয়া সীমান্ত থেকে প্রটোকল দিয়ে আনেন। প্রশাসনিক পরিদর্শন শেষে দুপুর ২টায় বিভাগীয় কমিশনার লামা উপজেলা প্রশাসন হলরুমে দাপ্তরিক প্রধানদের সাথে মতবিনিময় করেন। পরে বিকেল ৪টায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পরিদর্শন করে সেখানে ‘বন রত্না’ নামকরণে একটি গেস্ট হাউস উদ্বোধন করেন।

এ সময় চা চক্রের ফাঁকে স্থানীয় সাংবাদিকরা লামা উপজেলার পর্যটন সেক্টর ও সাধারণ মানুষের কষ্টকর জীবনযাত্রার বিষয়ে নানা দিক উত্থাপন করেন।

বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মনোযোগ আকর্ষণ করে লামা প্রেসক্লাব সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান বলেন, বর্তমানে বৃহত্তর লামায় কর্মসংস্থানের সকল পথ রুদ্ধ। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি থাকলেও সেখানে খেটে খাওয়া মানুষের কাজের সুযোগ নেই। অপরদিকে সাম্প্রতিককালে নির্বাহী আদেশ ছাড়া ফ্রি জোত পারমিটের সকল কর্মকাণ্ড বন্ধ রেখেছে লামা বন বিভাগ।

এর ফলে শত শত শ্রমিক বেকারত্ব জীবন কাটাচ্ছেন। এর ফলে চুরি ছিনতাই বাড়ছে। অপরদিকে গাছ সৃজনকারী জোত/বাগান মালিকরাও চরমভাবে অর্থ সংকটে পড়েছেন। বর্তমানে প্রচুর পরিমাণ বৈধ জোতের কাঠ নষ্ট হয়ে যাচ্ছে। বন বিভাগ চট্টগ্রাম অঞ্চল প্রধানের সাথে সমন্বয় সাধন করে আপনার মাধ্যমে এর একটি সুরাহা হবে বলে আমরা আশা করি।’ সাংবাদিকরা বলেন, লামায় অর্থনীতির সম্ভাবনাময় দিক এখন পর্যটনশিল্প।

‘কিন্তু এই খাতে কিছু চ্যালেঞ্জ আছে। এর মধ্যে রাস্তাঘাট না থাকা অন্যতম। বিগত তিন দশক আগে পর্যটন পুলিশের জন্য একটি স্থান নির্ধাণপূর্বক অবকাঠামো করা হয়েছিল। সেখানে এখন জনবল পুলিশ দিয়ে কার্যকর করা দরকার। সরকারিভাবে গড়ে উঠা মিরিঞ্জা পর্যটন কেন্দ্রের উন্নয়নে কাজ করা দরকার।’

বিভাগীয় কমিশনার এসব দাবিগুলো শান্তভাবে শুনেন এবং তিনি এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা করে জনগণের দুর্ভোগ লাগবে উদ্যােগ নেবেন বলে আশ্বস্ত করেন।

শেষে বিভাগীয় কমিশনার লামা উপজেলার ছিমছাম সুন্দর পরিবেশে মুগ্ধতায় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনার সুনাম করেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম