দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

গাজীপুরে মির্জা ফখরুল বিএনপি সংস্কারের ধারক বাহক

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 11 অক্টোবর, 2025 1 বার পঠিত
গাজীপুরে মির্জা ফখরুল বিএনপি সংস্কারের ধারক বাহক

মোঃ সিরাজুল ইসলাম, কাপাসিয়া,গাজীপুর:

 

যারা বলেন বিএনপি সংস্কার চায় না। তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংস্কারের জন্মদাতা, সংস্কারের ধারক বাহক হচ্ছে বিএনপি।

গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম. হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি আরও বলেন,

হান্নান শাহ স্মৃতি সংসদের উদ্যোগে ১১ অক্টোবর শনিবার গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন ড. এম এ কাইয়ুম, বেনজীর আহমেদ টিটু, হুমায়ুন কবীর খান, রফিকুল ইসলাম বাচ্চু, মোঃ মজিবুর রহমান, ওমর ফারুক সাফিন, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী প্রমুখ।

এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার ঘাগটিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল আ. স. ম. হান্নান শাহের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্মরণসভায় বিএনপি মহাসচিব বলেন,
আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতনে বিএনপি নেতারা রাতে ঘুমাতে পারেনি। বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, গেল ১৭ বছরে বিএনপির প্রায় এক হাজার লোককে গুম করে হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সকলে সোচ্চার ও সজাগ থাকতে হবে। যারা দেশের ক্ষতি করেছে তারা জেনো কোনদিন ক্ষমতায় আসতে না পারে সে সিদ্ধান্ত আপনারা নিবেন।

মির্জা ফখরুল বক্তব্যে বলেন, আজকে সরকারের মধ্যে থেকে যে কথা গুলো আসছে বিএনপির তিন দফার মধ্যে তা আছে।অনেকেই বলেন বিএনপি নাকি সংস্কার চায় না। বিএনপি সংস্কারের জন্মদাতা, সংস্কারের ধারক বাহক হচ্ছে বিএনপি। তরুণদের জন্য বিএনপি ১ কোটি চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা একজন দক্ষ ও যোগ্য ব্যাক্তি, তিনি একজন নোবেল জয়ী ব্যাক্তি। প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ ও সৎ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৪ মাস পর একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার মাধ্যমে। মানুষ অনেক আশা নিয়ে বসে আছেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক পূনর্দ্ধারের আশায়। আপনার সরকারে অনেকেই বিভিন্ন সুরের কথা বলছে, যা মানুষ আলোচনা করে।

এসময় তিনি আরও বলেন, একটি দল জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে। তারা ইসলামের কথা বলে মানুষের মধ্যে ভূল বার্তা পৌঁছে দিয়ে ধর্মের নামে ব্যবসা শুরু দিয়েছে এখন। সংবাদ মাধ্যম শুরুই করে ছিলেন জিয়াউর রহমান আর সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়ে ছিলো শেখ মজিবুর রহমান। সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরে দিয়ে ছিলেন জিয়াউর রহমান।

স্মরণ সভায় হান্নান শাহার স্মৃতিচারন করে বক্তারা বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি সহ দেশের সকল মানুষকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে হান্নান শাহ্ পুত্র রিয়াজুল হান্নান রিয়াজকে গাজীপুর-৪, কাপাসিয়া থেকে নির্বাচিত করার আহবান জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম