ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় কাভার্ডভ্যান আরোহী নিহত, আহত ১০
১১-১০-২০২৫ইং
মোঃআসাদ ফকির,মাদারীপুর :
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শামিম আহমেদ (৩০) নামে এক কাভার্ডভ্যান আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১১ অক্টোবর) ভোর ছয়টার দিকে উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ঢাকা থেকে ভাঙ্গাগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে চলন্ত একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর কাভার্ডভ্যানটি সড়কের পাশে ছিটকে পড়লে পেছন দিক থেকে আরেকটি বাস “সেলফি পরিবহন” এসে জড়িয়ে পড়ে সংঘর্ষে। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা আরোহী শামিম আহমেদ ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পদ্মা সেতুর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের উভয়মুখী যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
স্থানীয়দের অভিযোগ, এক্সপ্রেসওয়েতে ভোরবেলা যানবাহনের গতি অনেক বেশি থাকে। নিয়ম না মেনে ওভারটেক ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026