বিজিবি’র ‘বার্লিন’ ম্যাজিকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে মরণনেশা ইয়াবা পাচার ভেস্তে গেলো
টেকনাফ প্রতিনিধি :
১১অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অবৈধ মাদক পরিবহনের দায়ে একজন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। ২ বিজিবি’র মাদক শনাক্তকরণে দক্ষ কে-নাইন (K-9) ডগ ‘বার্লিন’ মাদক উদ্ধারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সন্ধ্যা আনুমানিক ১৮২০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস (ইউরো কোচ, ঢাকা মেট্টো-ব-১২-১৩২৪) নিয়মিত তল্লাশির জন্য থামায়। বাসে তল্লাশির একপর্যায়ে নারকোটিক্স ডগ ‘বার্লিন’ নির্দিষ্ট যাত্রীর শরীরে মাদকের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেয়। ‘বার্লিন’-এর অব্যাহত সংকেত এবং একই সঙ্গে যাত্রীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা মাদক বহনের বিষয়ে নিশ্চিত হন। এরপর, বিস্তারিত তল্লাশি করে লুকানো অবস্থায় *৫০০ পিস ইয়াবা ট্যাবলেট* পাওয়া যায় এবং তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
ধৃত আসামীর বিস্তারিত পরিচয়:
নামঃ মোঃ সানি হোসেন (৪০), পিতাঃ আলী হোসেন, মাতাঃ বেবী বেগম।
ঠিকানা- গ্রাম ও পোষ্টঃ দেশান্তরকাঠি, থানাঃ বেতাগী, জেলাঃ বরগুনা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026