বড়লেখায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ
হোসাইন আহমদ জীবন,মৌলভীবাজার প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে শনিবার (১১ অক্টোবর) বড়লেখা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের টাকি গ্রামে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা,”শরিফুল হক সাজু”কাঠালতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করেন।
এতে কাঠালতলী বিএনপি অঙ্গও সহযোগী
সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে কর্মসূচিকে মুখর করে তোলেন। শেষ পর্যন্ত এটি জনসমুদ্রে রূপ নেয়। যা এলাকাবাসীর মাঝে এক অভূতপূর্ব গণজোয়ারের আবহ সৃষ্টি করে।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল কাদির পলাশ, কাঠালতলী বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান মুজিব ,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক, কাঠালতলী ইউনিয়ন বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক আব্দুল জব্বার , কাঠালতলী ইউনিয়ন যুবদল দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল আহমদ , কাঠালতলী ইউনিয়ন যুবদল দলের সদস্য সচিব শাহ-আলম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম , কাঠালতলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির আবির, কাঠালতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, কাঠালতলী ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জীবন আহমদ,প্রমূখ।
এ সময় দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে সাজু বলেন, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি। সেই ত্যাগের বিনিময়ে এদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ভিত্তিতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। এতে করে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
৩১ দফার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এদেশের মানুষ যেভাবে ৩১ দফাকে সমর্থন দিয়েছে। তেমনি কাঠালতলীর মানুষও স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে। আগামী নির্বাচনে কাঠালতলীর মানুষ তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026