লামা-আলীকদম থেকে সরাসরি চট্টলা যাত্রী সেবায় এস আর স্পেশাল সার্ভিস
মো: ইনতাজ হোসেন, (লামা বান্দরবান):
পার্বত্য লামা-আলীকদম উপজেলা থেকে চট্টগ্রাম শহরে যাত্রী সেবায় নতুন সংযোগ এস আর স্পেশাল সার্ভিস চালু হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর এর শুভ উদ্বোধন করেন বান্দরবান জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম রিমন ও আলীকদম উপজেলায় নির্বাহী অফিসার। দীর্ঘদিন পর এই দুই উপজেলা থেকে চট্টগ্রামর সরাসরি বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রী সাধরণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বিগত শতকের ৮০’র দশকে পাহাড়ি এই দুই উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৪৪ কিঃমিঃ
সড়ক নির্মাণ করে দেন। এর ফলে ঢাকা চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের সাথে এই অঞ্চলের যোগাযোগ সংযোজিত হয়। বর্তমানে সড়কটি আন্তর্জাতিক সীমানা ছুঁয়েছে।
এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন দুর্গম থানচি উপজেলার সাথেও আলীকদম উপজেলার সংযোগ সড়ক করে দেন। এর মধ্যদিয়ে লামা-আলীকদম ও থানচি নিয়ে চমৎকার সড়ক নেটওয়ার্ক তৈরি হয়। এরপর থেকে লামা-আলীকদম ও থানচির নৈসর্গিকতা পর্যটকদের দৃশ্যপটে আসে।
সাম্প্রতিক বছরগুলোতে এই তিন উপজেলায় মাসে গড়ে ৫/৭ লাখ পর্যটকের আগমন ঘটে। এত মানুষের আগমন নির্গমন থাকা স্বত্বেও এই এলাকায় পরিবহন সার্ভিস নেই বলাযায়। এই কঠিন বাস্তবতায় এস আর স্পেশাল সার্ভিস এতাদাঞ্চলের মানুষের হতাশার জায়গায় খনিকটা আশার আলো জাগিয়েছেন।
যাঁরা লামা-আলীকদম থানচি আসতে চান;
এই তিন উপজেলা ভেদ করে সৃষ্ট সড়কে চলার পথে দু’দিকে পাহাড় প্রকৃতির মনমুগ্ধতায় বিভোর হতে চান; তারা ঢাকা, চট্টগ্রাম থেকে সরাসরি আসতে পারেন।
মনে রাখতে হবে আপনাদের নিরাপত্তার জন্য কিছু নিয়মনীতি রয়েছে, স্থানীয় প্রশাসনের সাথে সন্বয় করে সেসব অনুস্মরণ করতে হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026