পবিত্র ওমরা করে পেরার পথে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
মোঃ সাহেদ হোসেন, স্টাফ রিপোর্টার, নোয়াখালী:
নোয়াখালীর মাইজদী বাজার সংলগ্ন, টিভি সেন্টার নামক স্থানে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে, পাশে পার্কিং করা বালুর ট্রাককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই “আবুল কালাম আাজদ (৫৫)নামের একজনের মৃত্যু হয়। সাথে থাকা বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়, অবস্থার অবনতি দেখে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
দুর্ঘটনার শিকারে মৃত্যুবরণকারী আবুল কালামের পারিবারিক সূত্রে জানা যায়, মৃত আবুল কালাম সাহেব গত ১৫ দিন আগে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্য পবিত্র মক্কা যান, ওমরা শেষে বাড়ি পেরার পথে এই দুর্ঘটনা ঘটে, ঘটনাস্থলে আবুল কালাম নামের একজন মৃত্যু বরণ করেন এবং তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য তার মা, ভায়ের ছেলে এবং স্ত্রী গিয়েছিলেন তাদের অবস্থা ও আশঙ্কাজনক। ড্রাইবার পলাতক
মৃত আবুল কালামের বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজারের পাশে, তিনি উত্তর ওয়াপদা বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন ।
তার মৃত্যুতে বাজারের ব্যবসা বৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026