এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন ভিপি আইনুল হক
লিটন আহমেদ, তাড়াশ, সিরাজগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির আয়োজনে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে এক বিশাল নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভিপি আইনুল হক, তিনি বলেন”দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে আমরা রাজপথে আছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আপনাদের ভালোবাসায় আমি তার মর্যাদা রক্ষা করব ইনশাআল্লাহ। তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য।
সভায় উপস্থিত স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভিপি আইনুল হক দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের বিপদে-আপদে তিনি সব সময় পাশে ছিলেন এবং থাকবেন।তিনি মনোনয়ন পাওয়ায় তৃণমূলের নেতা কর্মীরা এখন ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করছেন।
ভিপি আইনুল হক তার বক্তব্যে এলাকার প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের প্রতিশ্রুতি দেন। বিশেষ করে,
তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি।
আইন-শৃঙ্খলার উন্নয়ন মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এবং ভীতিহীন পরিবেশ তৈরি করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এবং শিক্ষার প্রসারে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন আমি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। ধানের শীষের বিজয় মানেই সাধারণ মানুষের বিজয়।
স্থানীয় ভোটারেরা বলেন, যোগ্য প্রার্থী হিসেবে ভিপি আইনুল হক আমাদের যোগ্য নেতা তিনি আমাদের সকল দুঃখ সুখে ভাগীদার হবেন বলে তারা আশাবাদী।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026