কুমিল্লার ১১ আসনের ১,৪৯১ কেন্দ্রে পৌঁছে গিয়েছে ব্যালট ও ভোটের সরঞ্জাম
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
বুধবার, 11 ফেব্রুয়ারি, 2026
1 বার পঠিত
গোবিন্দ চক্রবর্ত্তী, কুমিল্লা:
কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ভোটের দিনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় কুমিল্লা জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ২৫জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫৫ প্লাটুন সেনাবাহিনী, বিজিবি ৩৯ প্লাটুন, র্যাব -র ২৪টি মোবাইল টিমসহ শুধুমাত্র ভোট কেন্দ্রের জন্য ৩ হাজার ৯ শত ৭৯ জন ।
পুলিশ ও বিপুল পরিমাণ আনসার- ভিডিপি বাহিনী কাজ করবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।
এছাড়া বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ১১টি আসনের ১৭টি উপজেলার সহকারী রিটার্নং কর্মকর্তার কার্যালয় থেকে ১৪৯১টি কেন্দ্রে ভোটের বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম পৌছে দেয়া হয়েছে বলেন জানান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026