রায়গঞ্জে ছাত্রদল নেতাসহ ১৮ জনের জামায়াতে যোগদান
মো:মুজাহিদুল ইসলাম,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে ছাত্রদলের এক নেতাসহ ১৮ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার ধানগড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ‘জুলাই আন্দোলনের যোদ্ধা’ পরিচিত ফারদিন হাসান মুজাহিদ আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ফারদিন দীর্ঘদিন ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার দলবদলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
যোগদান অনুষ্ঠানে বক্তব্যে ফারদিন হাসান মুজাহিদ বলেন, “আদর্শিক বিশ্বাস ও দেশের কল্যাণে কাজ করার লক্ষ্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নতুন রাজনৈতিক পরিসরে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।” তার সঙ্গে যোগ দেওয়া অন্য নেতাকর্মীরাও একই প্রত্যাশার কথা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন (দক্ষিণ শাখা) জামায়াতের সাবেক সভাপতি এস এম মমতাজ হোসেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. মোক্তাদির হোসেন, ইউনিয়ন জামায়াত নেতা মো. হায়দার আলী, আব্দুস সবুর ও মো. নুরুল ইসলামসহ স্থানীয় নেতারা। তারা নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, তরুণ নেতৃত্বের সম্পৃক্ততা সংগঠনকে আরও গতিশীল করবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়ন পর্যায়ের একজন ছাত্রদল নেতার এ সিদ্ধান্ত ধানগড়া ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নির্বাচন সামনে থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এ বিষয়ে ইউনিয়ন ছাত্রদল বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল মুঠোফোনে বলেন, মুজাহিদ ছাত্রদলের নেতা—এ তথ্য তিনি স্বীকার করলেও জামায়াতে যোগদানের বিষয়টি তার জানা নেই।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026