গাজীপুর-৩ ভোট উৎসবের আমেজ
মাহামুদুল হাসান মেহেদী,শ্রীপুর,গাজীপুর:
গাজীপুর -৩ আসনের অন্তর্গত নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি । সকাল থেকেই কেন্দ্র প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা যেন এক আনন্দঘন গণতান্ত্রিক উৎসবে পরিণত হয়।
বিশেষ করে মহিলা কেন্দ্রে দেখা যায় দীর্ঘ সারি, উৎসাহ-উদ্দীপনা ও হাসিমুখে ভোট প্রদান। নানা বয়সী নারী-পুরুষ ভোটাররা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ও সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
শ্রীপুর উপজেলা ছাত্রদল সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার জানান কেন্দ্রটিতে প্রায় ৮০% ভোট কাস্টিং হয়েছে। সাথে আরোও উপস্থিত ছিলেন শিমুল সরকার।
কেন্দ্রজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, স্বেচ্ছাসেবকদের সহযোগিতা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণ ভোটারদের আস্থাকে আরও দৃঢ় করেছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026