ঝালকাঠি-১ আসনে ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম জামালের বেসরকারি বিজয়
মোঃ শহিদুল ইসলাম সিয়াম, রাজাপুর:
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব রফিকুল ইসলাম জামাল ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে তিনি এগিয়ে থাকেন। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বেসরকারি ফলাফল ঘোষণার পর রফিকুল ইসলাম জামালের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে তারা বিজয় মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ বিষয়ে বিজয়ী প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনের ফলেই তিনি এই বিজয় অর্জন করেছেন। তিনি ঝালকাঠি-১ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026