তাড়াশে ধানের শীষের বিপুল বিজয় নেতাকর্মীদের ফুলেল সংবর্ধনা
লিটন আহমেদ, তাড়াশ (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আইনুল হককে বিপুল ভোটে জয়ী করায় তাড়াশের ১নং তালম ইউনিয়নে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে ১নং তালম ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডে ধানের শীষের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হওয়ায় ওই এলাকার সর্বস্তরের নেতাকর্মী ও ভোটারদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন স্থানীয় সাবেক বিএনপি নেতা আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে ১নং তালম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি আমিরুল ইসলাম নিজ উদ্যোগে উপস্থিত নেতাকর্মীদের এই সংবর্ধনা প্রদান করেন। তাঁর হাত থেকে ফুলের মালা ও শুভেচ্ছা গ্রহণ করেন
সাইদুর সরকার,সাবেক সহ-সভাপতি, ১নং তালম ইউনিয়ন বিএনপি।
মো: বিদ্যুৎ সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক, ১নং তালম ইউনিয়ন বিএনপি।
নাহিদ হাসান নাজিম,সভাপতি, ১নং তালম ইউনিয়ন ছাত্রদল।
মো: গোলাম রাব্বানী: আহ্বায়ক, মৎস্যজীবী দল।
মুকুল হোসেন, যুগ্ম আহ্বায়ক, মৎস্যজীবী দল। মো:সোহাগ যুবদল সাবেক সদস্য ৮নং ওয়ার্ড।
মো: সানোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড ।
মো: দুলাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক, ৮নং ওয়ার্ড।
রুহুল আমিন: জয়েন্ট সেক্রেটারি।
মো: হোসেন আলী (কালু) সাবেক সাংগঠনিক সম্পাদক, ৯নং ওয়ার্ড।
মো: আজমল হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল।
সংবর্ধনা প্রদানকালে আমিরুল ইসলাম বলেন, ৮ ও ৯নং ওয়ার্ডের সাধারণ ভোটার এবং মাঠ পর্যায়ের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ আমরা ধানের শীষের এই বিশাল বিজয় অর্জন করতে পেরেছি। এই বিজয় গণতন্ত্রকামী মানুষের বিজয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সবার মাঝে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026