১নং তালম ইউনিয়নের মানুষের আস্থার প্রতীক মোস্তাফিজুর রহমান সম্পদ; নিরন্তর পাশে থাকার অঙ্গীকার
লিটন আহমেদ, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১নং তালম ইউনিয়নে সাধারণ মানুষের সুখে-দুঃখে ছায়ার মতো পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান সম্পদ। দীর্ঘ সময় ধরে অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে তিনি বর্তমানে অত্র ইউনিয়নের সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান সম্পদ ব্যক্তিগত উদ্যোগে তালম ইউনিয়নের বিভিন্ন গ্রামে দরিদ্রদের সহায়তা, অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আসছেন। বিশেষ করে সাম্প্রতিক শীত মৌসুমে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন দুর্যোগে তার সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
তালম ইউনিয়নের সাধারণ জনগন ও ভোটারের সাথে কথা বলে জানা যায়, মোস্তাফিজুর রহমান সম্পদ একজন বিনয়ী ও সদালাপী মানুষ। বিপদে ডাকলে তাকে সবসময় পাওয়া যায়। এলাকার উন্নয়নে তার মতো একজন জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে মোস্তাফিজুর রহমান সম্পদ জানান,
সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে তিনি তার সেবামূলক কার্যক্রম আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026