দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ক্ষেতলালে নেতা–কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জয়পুরহাট-২ আসনের নবনির্বাচিত এমপি আব্দুল বারী

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 14 ফেব্রুয়ারি, 2026 1 বার পঠিত
ক্ষেতলালে নেতা–কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জয়পুরহাট-২ আসনের নবনির্বাচিত এমপি আব্দুল বারী

মোঃ দেলোয়ার হোসেন বাবু,ক্ষেতলাল (জয়পুরহাট) :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল বারী। তিনি সাবেক জেলা প্রশাসক (ডিসি), সচিবসহ প্রশাসনের একাধিক দায়িত্বশীল পদে থেকে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের পর ক্ষেতলালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর তিনটি উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসন। এ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন স্থানে নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন সাবেক ডিসি আব্দুল বারী। এরই ধারাবাহিকতায় ১৪ (ফেব্রুয়ারী) শনিবার বিকেল ৩ টার সময় ক্ষেতলাল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় নির্বাচনে বিজয় নিশ্চিত করতে যারা মাঠে কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক ডিসি আব্দুল বারী। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে তিনি পেয়েছে মোট ১ লাখ ৫৭ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ পেয়েছেন ৯১ হাজার ০১২ ভোট। এতে মোট ৬৬ হাজার ১১৬ ভোটের ব্যবধানে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আব্দুল বারী।

দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত এমপি বলেন, জনগণের দেওয়া এই রায় তিনি সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন এবং এলাকার উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করবেন। দলীয় নেতা-কর্মীরাও তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান তালুকদার রানাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম