দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সরিষাবাড়ীতে ইতিহাস গড়লেন শামীম তালুকদার, সব কেন্দ্রেই ধানের শীষের নিরঙ্কুশ জয়

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 14 ফেব্রুয়ারি, 2026 1 বার পঠিত
সরিষাবাড়ীতে ইতিহাস গড়লেন শামীম তালুকদার, সব কেন্দ্রেই ধানের শীষের নিরঙ্কুশ জয়

ছামিউল ইসলাম রিপন, (সরিষাবাড়ী) জামালপুর :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে অভাবনীয় রেকর্ড গড়েছেন ফরিদুল কবীর তালুকদার শামীম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের এই প্রার্থী উপজেলার সব ৮৯টি ভোটকেন্দ্রেই জয়ী হয়েছেন—যা এ আসনের নির্বাচনী ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।
গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ভোটগ্রহণ শেষে ফল বিশ্লেষণে দেখা যায়, শামীম তালুকদার পেয়েছেন মোট ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মো. আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট। এতে দু’জনের ব্যবধান দাঁড়ায় ১ লাখ ২ হাজার ৪৫৯ ভোট, যা জেলার অন্যান্য আসনের তুলনায়ও উল্লেখযোগ্য।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, জামায়াত প্রার্থী আব্দুল আওয়ালের নিজ এলাকার আরামনগর মাদ্রাসা কেন্দ্রেও ধানের শীষ এগিয়ে ছিল। ওই কেন্দ্রে আব্দুল আওয়াল পেয়েছেন ৫৫২ ভোট, বিপরীতে শামীম তালুকদারের ঝুলিতে গেছে ১ হাজার ৭১৪ ভোট। ব্যবধান ১ হাজার ১৬২। স্থানীয়ভাবে এটিকে ভোটারদের দৃঢ় আস্থা ও সমর্থনের স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
জামালপুর জেলায় বিএনপি পাঁচটি আসনেই জয় পেলেও, সরিষাবাড়ীর প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড শামীম তালুকদারের জনপ্রিয়তা ও সাংগঠনিক সক্ষমতাকে আলাদা করে সামনে এনেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে প্রাপ্ত মোট ভোটসংখ্যা জেলাজুড়ে শীর্ষে এবং বৃহত্তর ময়মনসিংহ বিভাগের বিজয়ীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, জনগণের এই অকুণ্ঠ সমর্থন তার জন্য বড় দায়িত্বের বার্তা। তিনি সরিষাবাড়ী ও জামালপুরের উন্নয়ন, শান্তি ও জনকল্যাণে নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জামালপুরে বিএনপির এই ৫ আসনেই জয় ইতোমধ্যে জাতীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আর সরিষাবাড়ীতে সব কেন্দ্র জয়ের ইতিহাস গড়ে শামীম তালুকদার দলের জন্য বাড়তি গর্বের নাম হয়ে থাকলেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম