এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক-নাটোরের ফজলে রাব্বী
সিরাজুল ইসলাম, নাটোর:
এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন,নাটোরের ফজলে রাব্বী। সোমবার(২ মার্চ) বিবিসিএফ এর মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশক্রমে বিবিসিএফ এর সভাপতি ড.নাছির উদ্দিন,সাধারন সম্পাদক মোঃ আরাফাত রহমান,নির্বাহী সম্পাদক মোঃ জুয়েল রানা সাক্ষরিত বিবিসিএফ প্যাডে ৫৭ সদস্য বিষিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয়। সেখানে রাষ্ট্রীয় পদক বিজয়ী নাটোরের ফজলে রাব্বীকে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক পদে নির্বাচিত করা হয়।
বাংলাদেশের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যে সংরক্ষণে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন সমুহের সম্মিলিত আমব্রেলা অর্গানাইজেশন Bangladesh Biodiversity Conservation Federation (BBCF) বিবিসিএফ এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১২ তম বর্ষে পদার্পনের শুভ অনুষ্ঠান এবং স্বেচ্ছাসেবক সম্মেলনে সম্প্রতি আগারগাঁও বনভবনে অনুষ্টিত হয়।
সেই সম্মেলনে অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক
মোঃ আমীর হোসাইন চৌধুরী সভাপত্তিত্বে,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সাবেক মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব,ড.ফারহিনা আহমেদ,মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,বিবিসিএফ এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ড.মোল্যা রেজাউল করিম,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.মোহাম্মদ মাহফুজুর রহমান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও অধ্যাপক,প্রাণিবিদ্যা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড.মোঃ ছগীর আহমেদ, বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ
ড.মোহাম্মদ আলী রেজা খান,প্রতিষ্ঠাতা ডীন, ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সেস অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড.মোঃ জালাল উদ্দিন সরদারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026