দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার অদম্য নারী আসমা বেগম। তার দুর্দশার গল্প শুনে চেক নিয়ে আসমার ভাঙা গোয়াল ঘরে হঠাৎ হাজির হলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 05 মার্চ, 2026 1 বার পঠিত
ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার অদম্য নারী আসমা বেগম। তার দুর্দশার গল্প শুনে চেক নিয়ে আসমার ভাঙা গোয়াল ঘরে হঠাৎ হাজির হলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা

তাজিরুল ইসলাম, ঠাকুরগাঁও:

গরু, মুরগি ও কবুতর পালন করেই সংসার চালাতেন আসমা বেগম। সেই আয়ের টাকায় চলত সংসার, পাশাপাশি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার খরচও বহন করতেন তিনি। কিন্তু কিছুদিন আগে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে তার আয়ের প্রধান উৎস তিনটি গরুই মারা যায়। এতে এক মুহূর্তে ভেঙে পড়ে আসমার সংসার। বন্ধ হয়ে যায় মায়ের চিকিৎসাও।

এমন পরিস্থিতিতে দ্বিধা-সংকোচ কাটিয়ে কয়েকদিন আগে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নিজের অসহায়ত্বের কথা খুলে বলেন আসমা। সেসময় জেলা প্রশাসক তাকে আশ্বাস দেন পাশে থাকার।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ মার্চ) আসমার ভাঙা গোয়াল ঘরে উপস্থিত হন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ও সমাজসেবা দপ্তরের কর্মকর্তারা।

সেখানে সমাজসেবা অধিদপ্তরের বিশেষ তহবিল থেকে গরু কেনার জন্য আসমা বেগমের হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও বসতঘর মেরামতের জন্য আরও সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক।

সহায়তার চেক হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আসমা বেগম। অশ্রুসিক্ত চোখে তিনি জানান, এই টাকা দিয়ে একটি গরু কিনবেন, ঘর ঠিক করবেন এবং মায়ের চিকিৎসা আবার শুরু করবেন।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “কিছুদিন আগে আসমা আমার সঙ্গে দেখা করে তার কষ্টের কথা বলেছিল। তিনি পরিশ্রম করে সংসার চালান। কিন্তু গরুগুলো মারা যাওয়ায় তিনি বিপদে পড়েছেন। তার মা অসুস্থ এবং ঘরে রাখার মতো ভালো পরিবেশও নেই। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে কিছু সহায়তা করা হয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা থাকবে।”

স্থানীয়রা বলছেন, প্রশাসনের এমন মানবিক উদ্যোগে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সংগ্রামী এই নারী।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম