দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

রংপুর মহানগরীর কোতয়ালী ও তাজহাট থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 05 মার্চ, 2026 1 বার পঠিত
রংপুর মহানগরীর কোতয়ালী ও তাজহাট থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

সাজ্জাদ বিন আলম সৌরভ,কোতয়ালী:

মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ০৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ১০ মিনিটে কোতয়ালী থানা পুলিশের একটি দল রবার্টসনগঞ্জ মন্ডলপাড়া মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ বাবু (৪২), সাং- রবার্টসনগঞ্জ মন্ডলপাড়া, কোতয়ালী, রংপুরকে ৯ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক ওজন ০.৯০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২ হাজার ৭০০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি SYMPHONY ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।অন্যদিকে, ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা ৩০ মিনিটে তাজহাট থানা পুলিশ তাজহাট টিবি হাসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি মোঃ শাফায়েত হোসেন শামীম ওরফে পিচ্চি শামীম (২৮), সাং- তাজহাট (গলাকাটা মোড়), রংপুরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।তার কাছ থেকে একটি ৪৪ ইঞ্চি দৈর্ঘ্যের লোহার তৈরি বড় ছোরা এবং একটি স্টিলের তৈরি চাকু উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে/প্রক্রিয়াধীন রয়েছে। মহানগর এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম